• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে পৌর জামায়াতের ৭নং ওয়ার্ড এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: ৪ চিকিৎসক অনুপস্থিত, বিভাগীয় ব্যবস্থার হুঁশিয়ারি ‎ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসায় দৃষ্টি ফিরে পাচ্ছেন ২২ জন ‎ গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল ঘোড়াশাল পলাশ সার কারখানার উৎপাদন চাঁপাইনবাবগঞ্জে ২ টাকায় ইফতার: শহীদ জিয়ার আদর্শে এক অনন্য মানবিক আয়োজন জয়পুরহাটে জমে উঠেছে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা ঝিনাইদহে ছেলে ছাত্রলীগ করায় ত্যাজ্য করলেন বাবা। ঝিনাইদহে পুঁইশাকের ফল ‘মেচড়ী’ চাষে কৃষকদের স্বপ্নপূরণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকটের শঙ্কা

নাচোল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্টিত সভাপতি-এমামুল, সাধারন সম্পাদক-আলম

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় সমসপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নাচোল ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। নাচোল ইউনিয়ন বিএনপির আহবায়ক এমামুল হকের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে আলোসভায় অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এম.মজিদুল হক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচীব ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাজাহান আলী, কসবা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি মাহাবুবুল আলম খোকন, নাচোল পৌর বিএনপির সদস্য সচীব গোলাম রাব্বানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহম্মেদ জেলা যুবদলে যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলম। আলোচনাসভা শেষে দ্বি-বার্ষিক মেয়াদে এমামুল হককে সভাপতি ও আলমকে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনা করেন নাচোল উপজেলা বিএনপির আহবায়ক ও নাচোল ইউপির সাবেক চেয়ারম্যান এম. মজিদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category