• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতালের ২ লিফটের ১টি অচল অবস্থায় বন্ধ , রোগী-স্বজনদের দুর্ভোগ !

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালের ৬তলা ভবনের ২টি লিফটের মধ্যে ১টি লিফট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। লিফট বিকল হওয়ায় ছয়তলা ভবনে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসকসহ স্টাফরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিকল লিফট সচল করতে গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলছেন তাঁরা।
জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ছয়তলা ভবন উদ্বোধন করা হয়। এর প্রায় ২০ মাস পর নতুন ভবনটি প্রশাসনিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। বি‌ভিন্ন সময়ে নানা সংকট নিয়ে চলতে থাকা হাসপাতালের কার্যক্রমের মধ্যে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে ২টি লিফট। প্রায় সময় লিফট ২টি নষ্ট থাকায় রোগী ও তার স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছে। এ ছাড়া এই ভবনের র‍্যাম্প সিঁড়ি না থাকায় লিফট বন্ধ থাকলে ভবনের বিভিন্ন তলায় মুমূর্ষু রোগীদের আনা-নেওয়ার ক্ষেত্রে সৃষ্টি হয় চরম বিড়ম্বনা। ১৫ ডিসেম্বর রবিবার সরেজমিনে দেখা যায়, পঞ্চম তলায় মেডিসিন ওয়ার্ড ও চতুর্থ তলায় সার্জারি ওয়ার্ডে সিঁড়ি বেয়ে রোগীকে নিতে হচ্ছে ট্রলি কিংবা স্বজনদের কোলে করে। এ অবস্থা চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনেরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ম‌র্জিনা বেগম বলেন, ৫ দিন হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে ডাক্তারের ছাড়পত্র নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু এ বয়সে ৫ তলা থেকে সিঁড়ি বেয়ে ওপরে ও নিচে নামতে গিয়ে আবার অসুস্থ বোধ করছি। ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালের ৬ তলা ভবনের ২টি লিফটের মধ্যে ১টি লিফট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালের ৬ তলা ভবনের ২টি লিফটের মধ্যে ১টি লিফট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। আরেক রোগীর স্বজন ম‌নোয়ারা বেগম জানান, তাঁর বাবাকে ৬ তলার কে‌বিনে ভর্তি রেখেছেন। আজ দেখতে গিয়ে তিনি একই বিড়ম্বনায় পড়েন এবং সিঁড়ি বেয়ে ওপরে উঠে হাঁপিয়ে ওঠেন। নাম প্রকাশ না করার শ‌র্তে এক চিকিৎসক বলেন, লিফটে ভিড় থাকায় ৩০‌ মি‌নিট দাঁড়িয়ে থেকেও উঠতে পা‌রি‌নি। পরে পায়ে হেঁটে ৬ তলা ভবনের রোগী দেখে এসেছি। একই সমস্যার কথা জানিয়েছেন সদরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা ইসলাম। তিনি বলেন, মায়ের চিকিৎসার জন্য ৫ তলায় যেতে গিয়ে লিফটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়ে‌ছিল। লিফটে গিয়ে ভিড় ঠেলে উঠতে না পেরে মাকে কোলে করে ওঠাতে হয়েছে, যা বেশ কষ্টকর ছিল।
১টি লিফট নষ্ট থাকায় অপর লিফটের ওপর চাপ পড়ছে। আসমা নামে আরেক রোগীর স্বজন বলেন, মাকে নিয়ে ১০ দিন হলো হাসপাতা‌লে। এ সময় লিফট নষ্ট থাকায় দিনে খাবার, ঔষুধ সহ ৮-১০ বার উঠতে-নামতে গিয়ে প্রচণ্ড রকম কষ্ট পেতে হয়।
লিফট অপারেটর তারাপদ রায় ব‌লেন, ১৫‌ দিন ধ‌রে ১টি লিফট বন্ধ থাকায় মানুষের ভোগা‌ন্তি হচ্ছে।
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফি‌রোজ জামান জু‌য়েল বলেন, যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় এক‌টি লিফট বিকল হয়েছে। দুই-এক দিনের মধ্যে লিফটটি সচল হয়ে যাবে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গণপূর্ত বিভাগের সঙ্গে কথা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca