• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী

খুলনায় ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ৩৯ হাজার

Reporter Name / ৯৫ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৬ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, সবজি, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সদর থানার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর শেরে বাংলা রোড ও নিরালা এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার সারোজগঞ্জ ও বদরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযানে ১১ টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category