• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকদের ‘ছায়া সরকার’ বলে ভূয়সী প্রশংসা করলেন পলাশবাড়ীর ইউএনও কামরুল হাসান

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরীর মাধ্যমে সাংবাদিকরা দেশে স্যাডো বা ছায়া সরকার হিসেবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

এক্ষেত্রে পলাশবাড়ীর সাংবাদিকরা সকল সম্পর্ক- জড়তার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা এদিকে যেমন পাশে থেকে সহযোগিতা করেছেন। অন্যদিকে কোন ভুল- ত্রুটি হলে সেটিও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাব আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে ইউএনও বলেন, এ উপজেলায় প্রায় দেড় বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘ এসময়ে সাংবাদিকদের সঙ্গে আমার যে সুন্দর সম্পর্ক তৈরী হয়েছে, তা অতীতের যে কোন সময়-স্থানের তুলনায় সেরা। প্রিয় এই মুখগুলো মৃত্যুর আগেও ভোলার নয়।

কিন্তু এখানে একটা বিষয় আমাকে অবাক করেছে, এত সম্পর্কের ভীড়ে সাংবাদিকরা তাদের অর্পিত দায়িত্ব পালনে কখনো পিছপা হননি। যখনই ছোট- বড় কোন ভুল- ত্রুটি দৃশ্যমান হয়েছে, সাংবাদিকরা তৎক্ষনাত সেটা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরে সহযোগিতা করেছেন। তারা সম্পর্কের জালে আটকে যাননি। সেই সঙ্গে ব্যক্তি সম্পর্কের জায়গাটিও তারা অটুট রেখেছেন।

আমি মনে করি এইযে সম্পর্ক আর দায়িত্ববোধ জ্ঞান এখন থেকে অন্যান্য জেলা- উপজেলায় কর্মরত প্রত্যেকের শিক্ষা নেবার আছে।

আমি আরো মনে করি পলাশবাড়ীতে স্বাধীন যে গণমাধ্যম চর্চা চলছে, তা বর্তমান ও ভবিষ্যতে আমাদের পথ না হারাতে এবং সঠিক পথে চলতে সহায়তা করবে। এজন্য আমি পলাশবাড়ীর সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।

প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মতিন, সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সাবেক সহ-সভাপতি মশফিকুর রহমান মিলটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর ও কার্যনির্বাহী সদস্য আবেদুর রহমান সবুজ প্রমুখ।

উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ছাদেকুল ইসলাম রুবেল, সহ সভাপতি আশরাফুজ্জামান, সাবেক সহ সভাপতি ফেরদাউস মিয়া, দপ্তর সম্পাদক এহসানুল হক মিলন, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, ক্যাশিয়ার হামিদুল হক মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়, মাসুদ রানা, ওমর ফারক, লিমন সরকারসহ অন্যান্যরা।

শেষে দোয়া পরিচালনা করেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শাহ আলম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca