• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নাচোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগন্জের নাচোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার বাদ মাগরিব নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচীব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- আসনের মনোনায়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম তুহিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক রহমান, নাচোল উপজেলা বিএনপি নেতা শাজাহান আলী মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন সরকার বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস পড়ে গেছে। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাধিকবার ভারতে আশ্রয় গ্রহণ করেছে এবার তাদের বিচার পরে ঘরে ওঠানো হবে। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন নইলে দেশ গভীর সংকটে পড়বে। অনুষ্ঠানের প্রধান বক্তা তুহিন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান আমি দীর্ঘ ২৫ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সক্রিয় জড়িত রয়েছি। আমাকে দল মনোনয়ন দিলে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাকে মাসে নয়,সপ্তাহে নয়, আমাকে এলাকায় প্রতিদিন পাবেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category