• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন

গোমস্তাপুরে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ৮ লক্ষ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা নাসিমের বিরুদ্ধে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর আগে কাজী গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে মারুফ এর পুলিশের চাকরি করে দিব বলে তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ৮ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে রহনপুর পৌরসভার বিশ্বাস পাড়া এলাকার সিরাজ বিশ্বাসের ছেলে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বিশ্বাস।
এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন আমার ছেলের পুলিশের চাকরির করে দিব বলে আমার কাছ থেকে কয়েক বারে ৮ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছে নাসিম। পরবর্তীতে সে চাকরি করে দিতে না পারলে সে টাকা ফেরত চাইলে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। বলে যে টাকা দিতে পারব না কিছু করার থাকলে করে নিস। এমনত তো অবস্থায় আমি দুশ্চিন্তায় ভুগছি। এই টাকা দেওয়ার জন্য এনজিও থেকে টাকা নিয়ে তাকে দিয়েছি সে এনজিওর ঘানি আমাকে এখনো টানতে হচ্ছে ।এদিকে আমার পরিবারের উপার্জন কারি আমি একা হওয়ায় আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি অনেক বিপদে আছি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নাসিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এগুলো সবই মিথ্যা, ভিত্তিহীন আমার নামে মিথ্যা প্রচার করছে।
পরবর্তীতে ছাত্রলীগ নেতা নাসিমের ভাই নবাব বিশ্বাস নিউজ না করার জন্য বলে এবং নিউজ করলে মানহানির মামলা দিব বলে সাংবাদিককে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (উপ-পরিদর্শক চলতি দায়িত্বে) কবির হোসেন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category