• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় ৪ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু

Reporter Name / ২২১ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

পঙ্কজ বিশ্বাস,কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে অয়ন ঢালি নামের ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার তালপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অয়ন তালপুকুরিয়া গ্রামের নারায়ন ঢালি ও সীমা ঢালী দম্পত্তির একমাত্র সন্তান।
এদিকে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

জানাগেছে, দুপুর ২ টার দিকে দাদির সাথে নিজেদের পুকুরের উপরে থাকা পোল্ট্রি মুরগির ফার্মে যায় অয়ন। এসময় দাদি মুরগির খাবার দিচ্ছিল। কিছু সময় পর অয়নকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের ডাকা হয়। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ফার্মের নিচে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় অয়নকে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক অয়নকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে ফোন করে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়ে জানিয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবার ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca