• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ট্রেনের ধাক্কায় কেড়ে নিল ২ বছরের শিশুর প্রাণ

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামে ২ বছরের এক শিশুর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,ওই এলাকার মশিউর রহমানের মেয়ে তাসলিমা খাতুন(২) সোমবার সকালে আনুমানিক সাড়ে ৮ টার সময় বাড়ি সংলগ্ন রেললাইনে খেলাধুলা করতে গিয়ে খুলনা-গামী মহানন্দা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসলিমা খাতুনকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে আমনুরা রেলওয়ে জি আর পি, ইনচার্জ এস মাইনুল হকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা- থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন -রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেন, আমরা তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করি।

হাবিবুল্লাহ সিপন
নাচোল প্রতিনিধি
মোবাইল :০১৭৬৩-৯২৮১৭৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca