• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নাচোল মেডিকেলে হুইল চেয়ার ও বিদ্যুতিক ফ্যান প্রদান

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

আজ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার সম্মানিত আমীর ও পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ২টি হুইল চেয়ার ও ৫টি বিদ্যুতিক সিলিং ফ্যান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান এর হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।

এসময় জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার নায়েবে আমির ডাঃ মোঃ রফিকুল ইসলাম সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান।
এই কার্যক্রমের মাধ্যমে নাচোল মেডিকেলে চিকিৎসা নিতে আসা অসহায় ও সাধারণ রোগীরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category