বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ রাজশাহীতে শেষ হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দলবেঁধে হাজির হয় এই উৎসবে।
উৎসবে অংশ নিয়েছে প্রায় ৭০০ শিক্ষার্থী। কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ আল মুহিত। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছে নবম শ্রেণির সামিন ইয়াসার সোহাগ। বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণির তাহমিদ উল ইসলাম।
সামনে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে বিজয়ের সুযোগ সুযোগ হাতছানি দিচ্ছে।