• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নাচোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি নাচোল উপজেলার নয়াড়িয়ারি গ্রামের সাদেক আলীর ছেলে আবুল কসলাম আজাদ(২৮) বলে জানাগেছে।

এলাকাবাসী ও নাচোল থানা সূত্রে জানাগেছে, সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে পালসার মোটর সাইকেল যোগে তার নিজ বাড়ি হতে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে নাচোল উপজেলার ফতেপুর গ্রামের জনৈক জালাল উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা একটি ট্রাক (যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভিকটিম আবুল কালাম আজাদের দুই পা, হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং ট্রাকটি জব্দ করে। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category