• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

শিবির করে হয় সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত, নিজ উপজেলায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশে- ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে “কর্মী সমাবেশ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিবহন সম্পাদক এবং সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ।

প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কুড়িগ্রাম-১ আসন (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী–কচাকাটা), কেন্দ্রীয় ইউনিট সদস্য, রংপুর মডেল কলেজের সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং উত্তর ধরলা উন্নয়ন বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির মোঃ আনোয়ার হোসেন। সমাপনী বক্তব্য রাখেন রংপুর বিভাগের সূরা সদস্য মোঃ আজিজুর রহমান সরকার।

বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি মেধাভিত্তিক আদর্শ ছাত্র সংগঠন। “শিবির শুধু ভালো ছাত্র তৈরি করে না, বরং যোগ্য, সৎ ও নৈতিক নাগরিক গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। জামায়াত গড়ে কর্মী, আর শিবির গড়ে নেতা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category