• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

রাজশাহীতে যৌথ বাহিনীর জালে ধরা পড়লো বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে রাতভর অভিযোগ চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। অভিযানে সহযোগিতা করে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

গ্রেফতারকৃত হ্যাকাররা হলেন, মোঃ জুবায়ের হাসান শিশির (২১), মোঃ জাহিদ হাসান সিজান (১৯), মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪) ও মোঃ রতন আলী (২৫)। মোঃ জুবায়ের হাসান শিশির ও মোঃ জাহিদ হাসান সিজান রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের পুত্র, মোঃ শরিফুল ইসলাম সিজান একই জেলার একই থানার একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং মোঃ রতন আলী একই জেলার একই থানার খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।

পুলিশের দেয়া তথ্য মতে, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের এই ৪ জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।

সাইদুর রহমান
রাজশাহী
০১৭১১৩০১৬১৩
০৯ অক্টোবর ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category