• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার রেলস্টেশন মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সালাম তুহিন। এসময় উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। বিশেষ অতিথি ছিলেন নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম, উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা স্বোচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ছাত্রনেতা মো.সাকিবসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় নাচোল রেলস্টেশন ফুটবল দল(৩-১) গোলে ভেরেন্ডী বাজার জুনিয়র বয় ফুটবল দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করবে বলে প্রধান পৃষ্টপোষক আবু তাহের খোকন জানান। প্রধান অতিথি আব্দুস সালাম তুহিন বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের কোন বিকল্প নাই। আগামীর বাংলাদেশ বির্নিমানে তরুন ও যুব সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category