• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে,আর কোন আমলাতন্ত্র চলতে দেয়া হবে না দেশে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Reporter Name / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥ আমার দেশের বেশিরভাগ মানুষ কৃষি করে খায়। কৃষিতে সময় মত পানির সেচ আর ন্যায্য মূল্যে সঠিক সার না পেলে কৃষকদের ক্ষতি হয়ে যাবে। তাই কৃষকদের দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত সদর উপজেলার বেগুনবাড়ী দানারহাট ঈদগাহ মাঠে হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় দানারহাট এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উলু ধ্বনী দিয়ে মির্জা আলমগীরকে বরন করে নেন।

মির্জা আলমগীর বলেন, আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করতে চাই। এ সরকার বড় ভুল করছে বাহির থেকে ভুট্টা আমদানি করে। যেখানে আমার দেশের কৃষকরা ভুট্টার দাম পাচ্ছেনা, সখানে আপনারা কি করে ভুট্টাসহ অন্যান্য ফসল বাহির থেকে আমদানি করছেন? কৃষকদের না বাচিয়ে এ সরকার বড় ভুল করছে। কৃষকদের সকল উৎপাদিত পণ্যের ন্যায়্য মূল্য নিশ্চিত করতে হবে।

স্বাধীনমত ও সাংবাদিকদের তিনি বলেন, আজ মানুষ তাদের প্রত্যেকের নিজেদের কথা বলতে পারছে। যার যা ইচ্ছে বলতে পারছে। সাংবাদিকরা আজ তাদের নিজেদের মত করে লিখতে পারছে। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের হাত ছিলো বাধা। আমরা এ নীতিতে বিশ^াসী না। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের এ স্বাধীনতা নিশ্চিত করবো।

পিআর পদ্ধতি আর আগামী নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, পি আর পদ্ধতি এখনো সাধারন মানুষ বোঝে না। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পি আরের সিদ্ধান্ত পরে নেয়া যাবে। আমরা ক্ষমতায় গেলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে ,এক কোটি মানুষকে চাকুরী দেয়া হবে, মায়েদের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তাই আমাদের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের জন্যে কিছু করার সুযোগ আপনারা করে দেবেন।

১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাসেম আজাদের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category