• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ভোলাহাটে আমগাছ থেকে পড়ে ১ জনের মৃত্যু!

Reporter Name / ২৩০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ- ভোলাহাটে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে বাড়ীর পাশের আমগাছ থেকে মাটিতে পড়ে কুরবান আলী (৪৬) নামে ১ ব্যক্তি মারা যাবার খবর পাওয়া গেছে।

ভোলাহাট থানা ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গেছে, রোববার সকাল প্রায় ৭ ঘটিকায় (১৯ অক্টোবর ২০২৫) ভোলাহাট উপজেলা সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে কুরবান আলী (৪৬) বাড়ীর পাশে কুরবান মহাজনের আমবাগানে ১টি আমগাছে উঠে ছাগলের জন্য পাতা কাটতে গেলে হঠাৎ করে আম গাছের ডাল ভেঙ্গে নীচে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।

পরে স্থানীয়রা জানতে পেরে অচেতন কুরবানকে বাড়ীতে রেখে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মোঃ কামাল হোসেন দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাঃ নুরী অচেতন কুরবান আলীকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেন ঘটনার সত্বতা স্বীকার করে বলেন, কুরবান আলীকে তার পরিবারের সদস্যদের হাতে ফেরৎ দেয়া হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category