• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

নিবন্ধিত ফোন ছাড়া চলবে না নেটওয়ার্ক, অনিবন্ধিত সব ডিভাইস বন্ধ!

Reporter Name / ২৫২ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

জাতীয় নিরাপত্তা জোরদার, স্থানীয় উৎপাদন খাতে বিনিয়োগ সুরক্ষা এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

তিনি বলেন, “এনইআইআর চালু হলে কেবলমাত্র নিবন্ধিত সিমের সঙ্গে যুক্ত বৈধ হ্যান্ডসেটগুলোই নেটওয়ার্কে সচল থাকবে। অপরদিকে, অনিবন্ধিত বা চোরাই ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”

ফয়েজ আহমেদ তৈয়ব আরও জানান, “এই সিস্টেম কার্যকর হলে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনের বৈধতা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে জাতীয় নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষায় নতুন মাত্রা যোগ হবে, পাশাপাশি রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”

বিটিআরসি সূত্রে জানা গেছে, এনইআইআর সিস্টেম চালুর পর মোবাইল অপারেটররা নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসের আইএমইআই নম্বর যাচাই করবে, এবং কেবল বৈধ হ্যান্ডসেটগুলোকেই মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca