• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর বেলাব থানায় রোহিঙ্গা সহ তিন জন গ্রেপ্তার ।

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর বেলাবতে অদ্য ১৩ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন,মায়ানমার এর মংডু জেলার মংডু থানার চাইলী গ্রামের নবী হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ ওরফে ওমর ফারুক (২২)। বর্তমানে সে কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্প নং ১৩ থানাঃ উখিয়ার বাসিন্দা। বাকি দুইজন তার সহযোগীরা হলো ১/ মোহাম্মদ আব্দুল্লাহ (৩৭), পিতা মৃতঃ অহিদুল্লাহ মাতা মোসাম্মৎ মাহমুদা বেগম,সাং রাজারবাগ থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী।২/ মোঃ মাহফুজুর রহমান মাসুম (৪৫), পিতা মোঃ মজিবুর রহমান, মাতাঃ মোসাঃ লতিফা বেগম সাং রাজারবাগ, থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী। জানা যায়,বেলাব উপজেলা নির্বাচন অফিসে আব্দুল্লাহ মিয়া নামে পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন করতে আসেন রোহিঙ্গা যুবক। আবেদন পত্রে তিনি বাবার নামঃ মোঃ মাহফুজুর রহমান মাছুম এবং মায়ের নামঃ লতিফা বেগম উল্লেখ করে আমলাবো ইউনিয়ন এর রাজারবাগ গ্রামের স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন। এ সময় তিনি জন্ম সনদ,নাগরিকত্ব সনদপত্র, চৌকিদারি রশিদসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তার নথিপত্র যাচাইয়ের সময় দেখা যায়,আবেদনপত্রে তার জন্ম সনদ ও কথাবার্তার মধ্যে অসংগতি রয়েছে। ফলে কর্মকতাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ একপর্যায়ে ঐ যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন,বেলাব উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম বলেন,কথাবার্তা ও কাগজপত্র দেখে আমাদের সন্দেহ হয়। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান,আমরা ওমর ফারুক নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র করতে আসা এক রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করি। নির্বাচন কর্মকর্তার পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৪ ইং এর ১৮/২৩(২) ধারায় একটি মামলা রুজু করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category