• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

আজ ২ ঘণ্টা কর্মবিরতি পালন মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৪ দিনের আল্টিমেটাম শেষে আজ রবিবার (২৯ নভেম্বর) দুই ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়কারী মো. রিপন শিকদার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে মো. রিপন শিকদার বলেন, গত ২৫ নভেম্বর বেঁধে দেওয়া সময়ে আমাদের দাবি আদায় না হওয়ায় আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। পরে ৩ তারিখে আধাবেলা (সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর আমরা পূর্ণ শাটডাউনে যাব।

উল্লেখ্য যে, আগে গত ২৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক সপ্তাহের কর্মসূচির এই রোডম্যাপ ঘোষণা করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

পরিষদের সমন্বয়কারী ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এম-ট্যাব) মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব ওইদিন লিখিত বক্তব্যে বলেন, এসব কর্মসূচির পরেও সরকার যদি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না করে তাহলে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category