• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার ও উপজেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে। সিটিজেএ’র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজাশাহী প্রেসক্লাবের সাবেক সাধারান সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা,এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারনে দেশের বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। আরো বক্তব্য রাখেন, সাংবাদিক সাখাওয়াত জামিল দোলন, রবিউল ইসলাম টুটুল,ফরহাদ হোসেন, আল আমিন,জারিফ হোসেন, বদিউজ্জামাল রাজাবাবু, ফয়সাল আজম অপু প্রমূখ। এসময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী শুভ’র নেতৃত্বে ২০ থেকে ২৫জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদের উপর হামলা চালাই। ওই সময় তাদের সাংবাদিক পরিচয় দিলে আরও মারধর ও অকথ্যভাষায় গালিগালাজ করেন। সাংবাদিকদের উপর হামলারকারীদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন করনি। সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান এই মানববন্ধন থেকে। প্রসঙ্গত,গত ২৭ তারিখ প্রার্থী বাতিলের দাবীতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপি’র প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের গুন্ডা বাহিনী সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca