নাচোল নিউজ ডেক্স রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ শাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার দুপুরে ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. নিয়াজ আহমদের পদত্যাগের তথ্যটি প্রকাশ করা হয়।