• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মোবাইল ফোনে ওসিকে গালাগাল, গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতি তুষার চৌধুরী।

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

শিব্বির আহমদ আবির ( বাহুবল প্রতিনিধি)

হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরীর তুষারকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ।
​রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন ও সরকারি কাজে বাধার সৃষ্টিসহ সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একুশে ফেব্রুয়ারি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে যেখানে শোনা যায় ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার ওসি সাইফুল ইসলামের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলছেন। অপরপ্রান্তে সাইফুল ইসলাম বলছেন আপনি একজন সরকারি কর্মকর্তার সাথে এভাবে কথা বলতে পারেন না এবং তুষার চৌধুরী অভিযোগ করেন, ওসি সাইফুল ইসলাম মাদক এবং জুয়া ব্যবসার সাথে জড়িত।

এই অডিও ক্লিপ টি অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের ভেতরে ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ২২ তারিখ দুপুরে হবিগঞ্জে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ।

​পুলিশ জানায়, তুষার চৌধুরীর বক্তব্য শুধু একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category