• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরের শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের

ভূরুঙ্গামারী তে বিদ্যুৎ স্পর্শে এক বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ২৯৫ Time View
Update : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

আরিফুল ইসলাম জয়
ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ট্রান্সফরমারে আগুন লাগার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জয়েন উদ্দিন মন্ডল (৬০)। সে একই গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত দেড়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। এর ফলে ট্রান্সফরমারের সঙ্গে বিদ্যুৎ সংযুক্ত থাকা ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয় এবং পাশের একটি বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসির চিৎকার শুনে বৃদ্ধ জয়েন উদ্দিন মন্ডল ঘর থেকে বের হওয়ার সময় তার ঘরের টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম কাওছার আলী দৈনিক বাংলাদেশ সময় কে জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category