• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

পত্নীতলায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

আল কোরাইশ রকি, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পারিবারিক কলহের জেরে নেশাখোর স্বামীর লাঠির আঘাতে প্রতিমা রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনায় ওই স্বামী প্রদীপ কুমারকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের চৌধুরীপাড়ার প্রদীপ কুমারের সঙ্গে তার স্ত্রী প্রতিমা রানীর অনেক দিন ধরেই সাংসারিক বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হত।

শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি ঝগড়া বিবাদ শুনতে পান প্রতিবেশীরা। ঝগড়ার এক পর্যায়ে মারপিট করেন। পাষন্ড স্বামীর লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারনা।

স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার বলেন, সকালে খবর পেয়ে সেখানে গেলে প্রতিবেশীরা বলেন রাতে তাদের মধ্যে ঝগড়া মারপিট হয়েছিল। এর আগেও অনেকবার তাদের পারিবারিক কলহ আমরা মিমাংশা করে দিয়েছি। স্বামী প্রদীপ নেশাখোর মাদাকাশক্ত নেশা করে মাঝে মাঝেই বউ কে মারধর করতো।

পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। স্বামী প্রদীপ কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আল কোরাইশ রকি
পত্নীতলা, নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category