• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মো. ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
​দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারীদের পদোন্নতির দাবিতে উত্তাল হয়ে উঠে বোর্ড প্রাঙ্গণ। রবিবার (১ মার্চ) দুপুর ২টা থেকে নিজেদের দাবি আদায়ে বোর্ড চেয়ারম্যানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মচারীরা।
​জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১০৮ জন স্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও দীর্ঘ সময় ধরে তাদের পদোন্নতি প্রক্রিয়া থমকে আছে। কর্মচারীদের অভিযোগ, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে তারা যোগদান করলেও এখন পর্যন্ত মাত্র ২০ জনের পদোন্নতি হয়েছে। বাকি ৮৮ জন কর্মচারী বছরের পর বছর ধরে একই পদে কাজ করে যাচ্ছেন।
​দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ-সম্পাদক সৈয়দ মোওদুদ-উল-করীম (বাবু) জানান, আমরা ২০০৬-২০০৮ সালে যোগদান করেছি। ২০১৪ সালে চাকরি স্থায়ীকরণের ৩ বছর পর অর্থাৎ ২০১৭ সালে ২০ জনের পদোন্নতি হয়। কিন্তু এরপর দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও পদোন্নতি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা বারবার কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও তারা কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি।
দুপুর ২টা থেকে কর্মচারীরা বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরুন-নবী একদল পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
​এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহা. তৌহিদুল ইসলাম কর্মচারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে বলেন: ​বিগত ১৭ বছর ধরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে মামলা চলছিল। পদোন্নতির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা ও সিস্টেম অনুসরণ করতে হয়। জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category