• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

তারাগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার খিয়ারজুম্মা বাজারের বাঙ্গালীপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অনুমতি ছাড়া মাটি কাটার মাধ্যমে আইন লঙ্ঘন করা হচ্ছে।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা ভঙ্গ করায় উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ হামিদুল ইসলাম (৩৫)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। তিনি জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হওয়ায় নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca