• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে ২ টাকায় ইফতার: শহীদ জিয়ার আদর্শে এক অনন্য মানবিক আয়োজন

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

জারিফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ:

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার’। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মাত্র ২ টাকায় ইফতার তুলে দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষের হাতে।

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় এলাকা। ঘড়ির কাঁটা আসরের ঘর পেরোতেই এখানে ভিড় জমে সাধারণ মানুষের। রিকশাচালক, দিনমজুর আর পথচারীদের এই ভিড় মূলত মাত্র ২ টাকার বিনিময়ে একটি মানসম্মত ইফতার প্যাকেটের জন্য।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাদের এই বিশেষ উদ্যোগ। মূলত মানুষের সম্মান বজায় রাখতেই নামমাত্র এই ২ টাকা গ্রহণ করা হচ্ছে। বিএনপি নেতা হারুনুর রশিদের দিকনির্দেশনায় পুরো মাস জুড়েই চলবে এই কার্যক্রম।

প্রতিটি প্যাকেটে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফলসহ পুষ্টিকর ইফতার নিশ্চিত করা হচ্ছে। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category