• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

বগুড়া সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সুজন চৌহান, বগুড়া সদর প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করার পর স্থানীয়ভাবে এই কার্যক্রমের সূচনা হয়।
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। তিনি স্থানীয় সুবিধাভোগীদের হাতে ডিজিটাল ফ্যামিলি কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১৪টি পাইলট এলাকার একটি হিসেবে বগুড়া সদর উপজেলাকে নির্বাচন করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে অতিদরিদ্র ও নিম্নআয়ের প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এই অর্থ সরাসরি উপকারভোগীর ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বগুড়া জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, “সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সহায়তা সরাসরি প্রকৃত অভাবীদের হাতে পৌঁছাবে, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উল্লেখ্য, শাখারিয়া ইউনিয়নের এই পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে পুরো জেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category