• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সাতক্ষীরায় মন্দিরে চুরির অভিযোগে গ্রেপ্তার ৬

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ পুরাতন সাতক্ষীরা মন্দিরে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের দিক-নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলোÑ পুরাতন সাতক্ষীরার (ছয়য়ানী মসজিদের মোড়) মাসুদুর রহমানের ছেলে তানভির রহমান (২১), একই এলাকার রেজাউল হোসেন বাবলুর ছেলে মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫), পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিরের পাশের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), পলাশপোল এলাকার মো. শাহজাহান আলীর ছেলে আল ইমরান হোসেন ওরফে সাকিব (২৫), পারমাছখোলা এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) এবং গাংনিয়া মাহমুদপুর এলাকার নূর ইসলাম গাজীর ছেলে বাবলু গাজী (৪২)।
সাতক্ষীরা সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবারই সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category