• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে চার অপহৃত উদ্ধার

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোহাম্মদ তোফাইল, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় পাহাড়ি এলাকায় পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে চারজন অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার জেলার খুরুশকুল ৯ নং ওয়ার্ডের লুলার ডেইল এলাকার মৃত ইউসুফের ছেলে শামসুল আলম (৩৬), একই এলাকার মো. আলমের ছেলে রমজান মিয়া (২৪), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মো. জিয়াবুল হক (২১) এবং উখিয়ার বালুখালী ৯ নং ক্যাম্পের বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৪৮)।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, উদ্ধারকৃতদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাদের মধ্যে তিনজন বাঙালি এবং একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। বাঙালি তিন যুবককে জোর করে পাচারের তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category