• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নাচোলে সুফিয়ান বিদ্যা নিকেতনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name / ২৫৬ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সুফিয়ান বিদ্যা নিকেতনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় নাচোল বাজারে সুফিয়ান বিদ্যা নিকেতন প্রাঙ্গনে অত্র পতিষ্ঠানের পরিচালক আবু সুফিয়ান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সোনাইচন্ডী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোজাম্মেল হক, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়র অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আনিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম,শরিফুল ইসলাম,বরজাহান আলী, আনারুল হক,আমিনুল ইসলাম প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা হতে আগত অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মী। বক্তরা শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকার রাখার উদাত্ত আহবান জানান। বক্তারা আরো বলেন, কঠোর প্ররিশ্রম, সঠিক পরিচর্যা পারে সাফল্য বয়ে আনতে। নাচোলের শিক্ষা মান বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সুফিয়ান বিদ্যা নিকেতনের মত সহায়ক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। আগামীতে এ প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে নাচোলের আলোকবর্তিকা হিসাবে ভূমিকা পালন করবে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। আলোচানা শেষে ২০২৫সালের এসএসসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২৬ সালের এসএসসি পরীর্ক্ষীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca