• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মান্দা (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রসাদপুর বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়। তবে প্রাথমিক তদন্তে মরা গরুর মাংস বিক্রির সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। কিন্তু পশু জবাইয়ের আগে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় পরীক্ষা ও স্বাস্থ্যগত প্রত্যয়ন না নেওয়ায় সংশ্লিষ্ট কসাইকে শাস্তির আওতায় আনা হয়।

এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ লঙ্ঘনের দায়ে ওই মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয় আদালত।

অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, জনস্বার্থে এবং মাংসের মান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি ও বাজার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category