• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মহম্মদপুর উপজেলায় বিনোদপুর গ্রামে মাঠের মধ্যে খালে কালভার্ট ব্রিজ না থাকায় বিপাকে কৃষক।

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মেহেদী হাসান রাব্বি
মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধিঃ

মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের কলেজ পাড়া, মোল্লা পাড়া, মণ্ডলের চড়, বানিয়াবহু পারভাট পাড়া সহ, নারায়ণপুর গ্রামের মাঝে অবস্থিত কলেজ পূর্ব পাড়া ফসলের মাঠ। আর এই বিস্তৃত ফসলের মাঠের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে একটি খাল।

বৃষ্টির পানি ড্রেনেজের সুবিধার্থে খালটি খনন করা হলেও এখন এই খালটি সাধারণ কৃষকের জন্য চরম কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে।

খালের এক পাশ থেকে অন্যপাশে যাতায়াতের জন্য নেই কোন কালভার্ট বা ব্রিজ। যার ফলে ফসলের পরিচর্যা সহ কৃষকের ফসল কেটে ঘড়ে আনতে চরম বিপাকে পড়তে হয়।

বর্ষা কালে কৃষকে ফসল পরিচর্যার জন্য খাল সাতার দিয়ে একপাশ থেকে অন্য পাশে যেতে হয়। এছাড়াও খালে পানি থাকায় অবস্থায় ফসল কাটার পর কৃষকে মাথায় করে ফসল নিয়ে প্রায় ৫ কিলোমিটার অতিক্রম করে রাস্তায় নিতে হয়। যা প্রচন্ড কষ্ট কর।

বিনোদপুর গ্রাম বাসি সহ ওই মাঠের আওতাধীন সকল কৃষকের দাবি খালের মাঝে ৫ মিটার দৈর্ঘ্যের একটি কালভাট বা ব্রিজ নির্মাণ করা হলে তাদের এই কষ্ট লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category