• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিবচরে গোপন মজুদ ভেঙে ৫৬০০ লিটার ডিজেল উদ্ধার, কৃষকদের মাঝে বিক্রি

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ রিয়াজ রহমান,
শিবচর (মাদারীপুর)প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর উপজেলায় গোপনে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালিয়ে মোট ৫ হাজার ৬০০ লিটার ডিজেল উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

অভিযানে শেখপুর বাসস্ট্যান্ডের মেসার্স রোকান স্টোর’ নামক একটি দোকান ও মালিকের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ ব্যারেল এবং তনাই মোল্লার গদি থেকে আরও ১০ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোকানের তালা ভেঙে মজুদ করা তেল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, গত প্রায় ১৫ দিন ধরে তারা তীব্র তেল সংকটে ভুগছিলেন। দোকানে এসে তেল চাইলে ‘তেল নেই’ বলে ফিরিয়ে দেওয়া হতো। হঠাৎ এই অভিযানে তেল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ২৮ ব্যারেল বা ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেল সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca