• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, ২০ এপ্রিল যাত্রা করবে জাহাজটি ১২দিনে চট্টগ্রামে পৌঁছাবে

Reporter Name / ৪৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ঋত্বিক নয়ন, চট্টগ্রাম :

আগামী দুইমাসে তিন লাখ টন ক্রুড অয়েল আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে। আগামী ২০ এপ্রিল প্রথম জাহাজটি এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করবে। লোহিত সাগর হয়ে জাহাজটি ১২দিনে চট্টগ্রামে পৌঁছাবে। অপরদিকে ক্রুড অয়েলের অভাবে আগামী দিন কয়েকের মধ্যে উৎপাদন বন্ধ হচ্ছে দেশের রাষ্ট্রায়াত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) উৎপাদন। উৎপাদন বন্ধ হওয়ার সাথে সাথে ইআরএলের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজও শুরু করা হবে। এভাবে প্রতি বছরই প্রতিষ্ঠানটি বন্ধ করে এই কাজ করা হয়।

বিপিসি এবং বিএসসির দায়িত্বশীল সূত্রগুলো দৈনিক আজাদীকে জানান, হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে কিছুটা ঘুরপথে লোহিত সাগর হয়ে ক্রুড অয়েল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে এক লাখ টন ক্রুড অয়েল জাহাজীকরণের বিষয়টি চূড়ান্ত হয়েছে। জাহাজটি মে মাসের প্রথম সপ্তাহেই চট্টগ্রামে পৌঁছাবে। লোহিত সাগরের অনতিদূরে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক দৈনিক আজাদীকে বলেন, মে মাসে আমরা আরো দুইটি ক্রুডের চালান আনার ব্যবস্থা করেছি। প্রতিটি জাহাজে এক লাখ টন করে দুই লাখ টন ক্রুড অয়েল আনা হবে। উল্লেখ্য, বিপিসির ক্রুড অয়েল আমদানির জন্য প্রয়োজনীয় জাহাজের সংস্থান বিএসসি করে থাকে।
অপরদিকে ‘এমটি নরডিক পলুকস’ নামের যে জাহাজটি ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে হরমুজ প্রণালীর জটিলতায় আটকা পড়েছে সেটিকে ছাড় করাতে সকল কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। জাহাজটি ক্রুড অয়েল বোঝাই করে গত একমাস ধরে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে। তেহরানের ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সমপ্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে। তবে এই তেলের জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত নয় বলে বিএসসি জানিয়েছে।

বিএসসি জানায়, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ইআরএলের প্রয়োজনীয় ক্রুড অয়েল দেশে পৌঁছাবে।

বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকালবলেন, জ্বালানি তেলের এখনো কোনো সংকট নেই। ইআরএল আরো ৮/১০দিন উৎপাদন চালাবে। এরপর এটিতে আমরা বার্ষিক রক্ষণাবেক্ষণ শুরু করবো। এটি করতে এমনিতেই আমাদেরকে ইআরএলের উৎপাদন বন্ধ করতে হতো। তাই এই বন্ধ আমাদের জ্বালানি সেক্টরে তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, তাছাড়া ইআরএলে উৎপাদিত তেল দিয়ে আমাদের চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ যোগান দেয়া হয়। যা আমরা পরিশোধিত তেল আমদানি বাড়িয়ে সামলে নিচ্ছি। ইস্টার্ন রিফাইনারি মে মাসের শুরুতে পুরোদমে উৎপাদন শুরু করবে। ‘জ্বালানি তেল নিয়ে অহেতুক আতংক ছড়ানো হচ্ছে’ মন্তব্য করে বিপিসির উক্ত শীর্ষ কর্মকর্তা বলেন, সবাই হুড়োহুড়ি করে জ্বালানি তেল না কিনলে এই সংকট তৈরি হতো না। তিনি তথ্য প্রকাশ করে বলেন, আগে ১৬ দিনে আমরা যে পরিমাণ তেল বিক্রি করতাম সম্প্রতি মাত্র ৭দিনে তা বিক্রি হয়েছে। কোনো কোনো ডিলার, পেট্রোল পাম্প মালিক তেল মজুদ করেছেন। আবার সাধারণ বহু মানুষও গাড়ির ট্যাংকের পাশাপাশি বাসা বাড়িতেও তেল সংরক্ষণ করেছেন। যা করতে গিয়ে আমাদের উপর বাড়তি চাপ এবং দেশব্যাপী একটি সংকট তৈরি করা হয়েছে।

ইস্টার্ন রিফাইনারির দায়িত্বশীল একটি সূত্র জানায়, ৩০ হাজার টনেরও বেশি ক্রুড অয়েল রয়েছে, যেগুলো পরিশোধনের পরই প্ল্যান্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় কাজ শুরু হবে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ করতে করতে অন্ততঃ ২ লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, হরমুজ প্রণালীর জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। অনুমতি মিললেই ‘এমটি নরডিক পলুকস’ জাহাজটি সরাসরি চট্টগ্রামে পৌঁছাবে। পরবর্তী ক্রুড অয়েলের চালানগুলো লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সংগ্রহ করা হচ্ছে। এই বন্দরটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় তেল পরিবহনে সামরিক বা রাজনৈতিক বাধার আশঙ্কা কম বলেও তিনি জানান। তিনি বলেন, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজিসহ বিভিন্ন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে অন্তত ৩৩টি জাহাজ এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category