• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নীলফামারীতে ১০০০ শয্যার চীন মৈত্রী হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সাইফুল আলম সম্পদ/নীলফামারী:

উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে নীলফামারীতে। জেলাটিতে চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ১০০০ শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
​১০ এপ্রিল সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গঠিত এই কমিটির সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি হাসপাতালের কারিগরি উপযোগিতা যাচাই করেন এবং প্রকল্পের অবকাঠামো ও দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

১০০০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগসহ পুরো উত্তরবঙ্গের চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আসবে।নীলফামারী সরকারি মেডিকেল কলেজটিকে এই হাসপাতালের পাশেই স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। যাতে একই চত্বরে আধুনিক চিকিৎসা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়।পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রকল্পের দ্রুত বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে সচিবের সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
​গণমাধ্যমের সাথে আলাপকালে সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন:
​”প্রস্তাবিত এই বিশেষায়িত হাসপাতালটি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একই স্থানে হাসপাতাল ও মেডিকেল কলেজ থাকলে রোগীরা যেমন আধুনিক সেবা পাবেন, তেমনি শিক্ষার্থীরা উন্নত ইন্টার্নশিপের সুযোগ পাবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করতে বদ্ধপরিকর।”
​উল্লেখ্য, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত হতে যাওয়া এই মেগা প্রকল্পটি নীলফামারীকে স্বাস্থ্যসেবার একটি নতুন হাবে পরিণত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category