• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোলে

Reporter Name / ১৯৮ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল চেকপোস্টের শূন্যরেখায় নির্মিত হচ্ছে দেশের সর্বোচ্চ ১৩০ ফুট উচ্চতার একটি পতাকাস্তম্ভ (ফ্ল্যাগস্ট্যান্ড)। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশের সীমান্ত আকাশে সবচেয়ে উঁচুতে উড়বে লাল-সবুজের পতাকা, যা জাতীয় মর্যাদা ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি বেনাপোল জিরো পয়েন্টে দক্ষ কারিগরদের নিপুণতায় নির্মিত এই বিশাল মাস্তুলটি দৃশ্যমান হয়। এ সময় সীমান্ত এলাকায় উৎসুক জনতার ভিড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। পরে পতাকা স্ট্যান্ড তৈরির কাজের সুবিধার্থে পতাকাটি নামিয়ে রাখা হয়।

জানা যায়, বেনাপোল বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ব্যস্ত স্থলবন্দরগুলোর একটি, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত এর প্রধান স্থলপথ সংযোগস্থল হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ও যাত্রী এই বন্দরের মাধ্যমে যাতায়াত করে, যা দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করে।

বেনাপোল পৌরসভার উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প বাস্তবায়ন করেন ঠিকাদার ইসাহক মিয়া। তিনি জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেন, ‘ভারতের পেট্রাপোল সীমান্তে দীর্ঘদিন ধরে ১০০ ফুট উচ্চতায় তাদের পতাকা উড়ছে। আমাদের সীমান্তেও একটি বৃহৎ প্রতীকী স্থাপনার প্রয়োজন ছিল। তরুণ প্রজন্মের দাবি ও জাতীয় মর্যাদা রক্ষায় আমরা এই উদ্যোগ নিয়েছি।’

যশোর বিজিবি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে যশোর জেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার সাথে সমন্বয় পূর্বক বেনাপোল স্থলবন্দরে ১৩০ ফুট উঁচুতে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জাতীয় পতাকা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বৃহত্তম পতাকা স্থাপনের কাজ শেষ হবে বলে জানা যায়। বেনাপোল পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পতাকা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিপূর্বে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে পতাকাটি স্থাপনের ব্যাপারে যশোর জেলা প্রশাসনের নিকট প্রস্তাবনা ও প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়। পরবর্তীতে, জেলা প্রশাসন কর্তৃক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বেনাপোল পৌরসভাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হলে, বেনাপোল পৌরসভা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রস্তাবনাটি গ্রহণ করে। পতাকাটি স্থাপিত হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে স্থাপিত বাংলাদেশের জাতীয় পতাকা। বেনাপোল বন্দর এলাকায় প্রবেশকারী দেশি-বিদেশি যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে উঁচুতে স্থাপিত এ জাতীয় পতাকাটি বাংলাদেশের মর্যাদা এবং ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হবে।

বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, সীমান্তে এই ১৩০ ফুট উচ্চতার পতাকাস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো মানুষ যাতায়াত করেন। এই সুউচ্চ জাতীয় পতাকা তাদের কাছে বাংলাদেশের মর্যাদা ও গৌরবকে আরও দৃশ্যমান করে তুলবে। ভবিষ্যতে এ স্থানটিকে একটি নান্দনিক ও দর্শনীয় স্পটে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।

বেনাপোলের সংবাদকর্মী মিলন খান বলেন, ‘আমরা সীমান্ত এলাকায় বসবাস করি, এমন একটি বিশাল পতাকাস্তম্ভ আমাদের গর্বিত করেছে। দূর থেকেই পতাকাটি দেখা যায়, যা আমাদের দেশের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়।’

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান বলেন, প্রতিদিন অনেক মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। এই সুউচ্চ পতাকা দেখলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

কলেজছাত্রী আয়েশা আক্তার বলেন, ‘আমাদের প্রজন্মের জন্য এটি খুবই অনুপ্রেরণাদায়ক। সীমান্তে দাঁড়িয়ে এতো বড় পতাকা দেখতে পাওয়া সত্যিই গর্বের বিষয়।’

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোঃ সাইফুল আলম খান, পিএসসি জানান স্বাধীনতার এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়বে এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে বিজিবি সার্বক্ষণিক প্রতিজ্ঞাবদ্ধ।

এর আগে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ছিল পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে, যার উচ্চতা ছিল ১১৭ ফুট। বেনাপোলের নতুন ১৩০ ফুট উচ্চতার এই মাস্তুলটি সেই রেকর্ড ভেঙে এখন দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ হিসেবে স্থান করে নিবে। অন্যদিকে, ভারতের পেট্রাপোল সীমান্তে ২০১৭ সালে বিএসএফ ১০০ ফুট উচ্চতার একটি পতাকাস্তম্ভ নির্মাণ করেছিল। যেটা এখনও উড়ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca