• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনেকেই আমাকে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। তিনি বলেন, সংসদে বিরোধী দলীয় বন্ধুরা প্রশ্ন করুক-আমি জবাব দিতে প্রস্তুত আছি। কারণ আমি শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই। চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন- এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্ব পুরোনো শিক্ষামন্ত্রীর নতুন করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি। বিশেষ করে শিক্ষকদের ওপর।

তিনি বলেন, আমাকে নিয়ে অনেকেই নানাভাবে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। আমি চাই, প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদে আমাকে নিয়ে বিরোধীদলের এমপিরা প্রশ্ন করুক। জবাবদিহিতা ও কাঠগড়ায় তুলুন আমাকে। কেননা অন্য কোনো মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয় নয়, শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই।

পরীক্ষায় নকলের বিষয় উল্লেখ করে তিনি বলেন, করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল। ছেলে-মেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়- বরং এটি শিক্ষকদের দুর্বলতা। কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ার প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মতবিনিময়সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন-ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category