• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বের হলো বৈশাখী শোভাযাত্রা

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আব্দুর রহমান সোহেল,শরীয়তপুর :
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
রবিবার সকালে ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বৈশাখের নানা প্রতীক—পাখি, মাছ, ফুলসহ বিভিন্ন বর্ণিল প্রতিকৃতি। অংশগ্রহণকারীদের পরনে ছিল লাল-সাদা পোশাক, যা বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই নতুন বছরকে বরণ করে নেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা ও মেলা আয়োজন করা হয়েছে, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category