• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে কৃষক কার্ড ও প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ১৫ জন কৃষক কে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন ও গাছের চারা তুলে দেন।

এ ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো ৯ উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করেন তিনি।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধান মন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন- কৃষি সচিব রফিকুল ই মোহামেদ।

এ ছাড়াও এক জন কৃষক ও কৃষানি এতে বক্তব্য রাখেন।

আগে সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী সড়ক পথে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক ও কৃষানী এই কার্ডের সুবিধা পাবেন।

এই কার্ডের মাধ্যমে বছরে ২ হাজার ৫’শত টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা।

এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।

পরে, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca