• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নীলফামারীতে মন্দিরের উঠোনে কৃষকের গলা’কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সাইফুল আলম সম্পদ/নীলফামারী:নীলফামারীর জলঢাকায় প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারী মন্দিরের উঠোন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রভাত চন্দ্র রায় একই এলাকার নীলকণ্ঠ রায়ের ছেলে। তার দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কলাপাতা কাটার জন্য হাসুয়া নিয়ে বাড়ি থেকে বের হন প্রভাত। দীর্ঘ সময় পরেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন, কিন্তু কোনো হদিস পাননি।

প্রভাতের বড় ছেলে পতিরাম রায় জানান, সকাল দশটার দিকে স্থানীয়রা শ্মশানের সামনে গলাকাটা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা গেছে, নিহতের গলার বাম দিকে কাটার চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সাইফুল আলম সম্পদ/নীলফামারী/১৪ এপ্রিল’২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category