• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়া থেকে লুণ্ঠিত চাল মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ রাকিবুল ইসলাম | সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়া এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত চাল মুন্সিগঞ্জ জেলা থেকে উদ্ধার করেছে ঢাকা জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে শেরপুর জেলার সদর থানার গণই মমিনাকান্দা এলাকার একটি রাইস মিল থেকে প্রায় ৪০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ টাকা এবং বহনকৃত চালের মূল্য প্রায় ১০ লাখ টাকার বেশি।

পরদিন ৮ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ট্রাকটি আশুলিয়া থানাধীন চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ট্রাকটির গতি রোধ করে। পরে তারা ট্রাকের চালক ও হেলপারকে বেঁধে নেশাজাতীয় পদার্থ খাইয়ে অচেতন করে ট্রাকসহ মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে, ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি ট্রাক এবং প্রায় ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca