• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরার কলারোয়ায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে ঝিনাইদহে মেলায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম সাভারের আশুলিয়া থেকে লুণ্ঠিত চাল মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১ নাচোল বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন বগুড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী মিলন টেকনাফে ১৫ জন প্রান্তিক কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরা টু কালিগঞ্জ  সড়ক যেন মৃত্যুফাদ যাত্রীদের চরম ভোগান্তি ;সংশ্লিষ্টদের উদাসীনতা নওগাঁয় মিঠু হোসেন হত্যার রহস্য উদঘাটন, ঢাকায় গ্রেপ্তার মূল আসামি নীলফামারীতে মন্দিরের উঠোনে কৃষকের গলা’কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সাতক্ষীরার কলারোয়ায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ভারতে পাচারের সময় দুটি স্বর্ণের বারসহ মো. আরশাদ আলী (৫৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৩ এপ্রিল) রাতে তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।
আরশাদ আলী একই এলাকার মৃত ইমান আলী সরদারের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা-৩৩ বিজিবির পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, কাকডাঙ্গার কামারবাইশা নামক স্থান দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের চান্দুরিয়া বিওপির একটি টিম সেখানে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে ঝাউডাঙ্গা থেকে কাকডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে আরশাদ আলীকে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে ২টি স্বর্ণের বারসহ চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান।
তিনি জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম, যার মূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category