• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ঝিনাইদহে ইটভাটার পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার একটি ইটভাটার পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে খবর দিলে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত কিশোরীর পরনে বোরকা ছিল। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। সে উপজেলার সোলেমানপুর গ্রামের মৃত নাজমুল হাসানের মেয়ে।
জানা গেছে, করোনাকালে বাবার মৃত্যুর পর থেকে নাসিমা নানাবাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক অভিমানের জেরে বাড়ি থেকে বের হয়ে যায় নাসিমা। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। একদিন পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হলো।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে আলোচনা চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category