• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

গাজী কুদ্দুছুর রহমান সোহাগ,কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলায় লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে ডিজেল বিক্রি ও মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।তিনি জিানান বুধবার রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই, কুমিল্লার তথ্যের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।এসময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান ও এসআই জিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, ‘সূর্যমুখী’ নামীয় এজেন্সি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এজেন্সির বাইরে তেলের গাড়িসহ ‘জনপ্রিয় ট্রেডার্স’-এ কোনো প্রকার চালান বা মেমো ছাড়াই ডিজেল বিক্রি করছে। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ‘জনপ্রিয় ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।পরে জব্দকৃত জ্বালানি তেল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় প্রশাসন। নিলামে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স জিসান ফুয়েল স্টেশন, ভরসার বাজার, বুড়িচং-এর স্বত্বাধিকারী মো. আব্দুস সালামের কাছে ২ লাখ টাকায় জ্বালানি বিক্রি করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি বিক্রি ও মজুদ রাখার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কালিকাপুর বাজারে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category