• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নীলফামারী সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিকসহ আটক ৭ নওগাঁয় সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে মহেশখালী চ্যানেলে হবে সেতু নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে।

মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধি,

মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মাঠ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) তার স্ত্রী, শ্বশুরসহ কয়েকজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং অর্থ ও মালামাল লুটের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে দেলোয়ার হোসেন শাহনাজ বেগমকে (৩৫) বিয়ে করেন। দেলোয়ার হোসেন বর্তমানে হৃদরোগে আক্রান্ত। তার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে তার স্ত্রী তাকে অনৈতিকভাবে বিভিন্ন উত্তেজক ওষুধ সেবনে বাধ্য করতেন এবং শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করতেন। এ নিয়ে প্রতিবাদ জানালে প্রায়ই তাকে শারীরিক লাঞ্ছনার শিকার হতে হতো।
গত ১৪ এপ্রিল,২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২টার দিকে দেলোয়ার হোসেন যখন মোংলা মাছ বাজারে মাছ বিক্রি করছিলেন,তখন তার স্ত্রী তাকে ডেকে মোংলা উপজেলা পরিষদের সামনে আসতে বলেন। সেখানে পৌঁছানো মাত্রই পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারীর ভাষ্যমতে, হামলাকারীরা তাকে জোরপূর্বক একটি অটো ভ্যানে তুলে মোংলা বাজারের বাংলাদেশ হোটেলের সামনে নিয়ে যায় এবং সেখানে দ্বিতীয় দফায় বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তাকে দড়ি দিয়ে বেঁধে অভিযুক্তদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে অভিযুক্তরা তার কাছ থেকে:
মাছ বিক্রির নগদ ২৬,৭০০ টাকা।
৫ আনা ওজনের স্বর্ণের আংটি ও ৬ আনা ওজনের রুপার আংটি (মূল্য প্রায় ৭০,০০০ টাকা)।
একটি স্মার্টফোন ও দামি হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং ভাঙচুর করে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খবর পেয়ে অভিযুক্তদের বাড়ি থেকে গুরুত্বর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

ভিকটিম দেলোয়ার হোসেন সুস্থ হওয়ার পর মোংলা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তার স্ত্রী শাহনাজ বেগম,শ্বশুর আব্দুল গণি,মো. রনিসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে অভিযুক্ত করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান এ ঘটনায় শাহনাজের স্বামী দেলোয়ার মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category