• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রেজা ফিলিং স্টেশনে সিরিয়াল ব্যতীত মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে পাম্প কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে চালকদের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়ক অবরোধ করে।

শনিবার (১৮ এপ্রিল) পাম্পের হাতাহাতির পর সামনের সড়ক দুই ঘণ্টা অবরোধ করেন মোটরসাইকেল চালকেরা। এতে রোগী, শিক্ষার্থী, দূরপাল্লার বাসযাত্রীরা ভোগান্তিতে পড়ে।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন অবরোধ না তোলায় পাম্প কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক আল-আমীন অভিযোগ করেন, রাত থেকে তেল কিনতে সিরিয়ালে থাকা গ্রাহকদের জ্বালানি সরবরাহ না করে অন্যায়ভাবে সিরিয়াল ব্যতীত মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করছিল। এর প্রতিবাদ করতে গেলে পাম্প কর্তৃপক্ষ হামলা করে। পরে সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে অবরোধকারীদের উপরে হামলা করে পাম্প পক্ষের লোকজন।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক সুজিদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সড়ক অবরোধ সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca