• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

‘গণবন্ধু’ উপাধি পেলেন ভিপি ‍নুর

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

নাচোল নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করেছেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

নুরুল হক নুরের অনুপস্থিতিতে তার পক্ষে এ সংক্রান্ত একটি ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক।

গত শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় এ ক্রেস্ট প্রদান করা হয়। প্রায় এক সপ্তাহ পর সাংবাদিকদের বিষয়টি জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছেন। তিনি হামলা ও মামলার শিকার হয়েও লড়েই যাচ্ছেন। সব বাধা উপেক্ষা করে দেশ ও দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এই সময়ে তার এই ভূমিকা চিরস্মরণীয় করে রাখতেই আমরা টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে নুরুল হক নুরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করেছি।’

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক।

বিশেষ অতিথি ছিলেন- হাসরত খান ভাসানী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, আবির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, শাকিলুজ্জামান, প্রিয়ম আহমেদ প্রমুখ।

প্রতিনিধি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় ৫৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মাসুদুর রহমান রাসেলকে আহ্বায়ক ও শামীমুর রহমান সাগরকে সদস্য সচিব করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category