• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নীলফামারী জেলায় উৎসবমুখর পরিবেশে ২ লাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে হাম-রুবেলা প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে জেলার নির্ধারিত ১ হাজার ৬১৬টি টিকাদান কেন্দ্রে একযোগে এই বিশাল কার্যক্রমের সূচনা করা হয়।
​শহরের পুরাতন হাসপাতাল সংলগ্ন ইপিআই (EPI) ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনকালে তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।
​সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দক্ষ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আজ থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category