• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২

Reporter Name / ২৬৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

অলিউল হক ডলার :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় শ্যালক দুলাভাইয়ের মর্মান্তিক মুত্যু হয়েছে। মৃত ব্যাক্তিরা হলেন, নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (১৭) ও শিবগঞ্জ উপজেলার বালু টুংগী গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে রবিউল ইসলাম (২২) ।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল পৌনে ৬ টার দিকে নাচোল আড্ডা সড়কের বেনীপুর নামক স্থানে ট্রাক মোটর সাইকেলের মুকোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্য হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছেন। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca